শোক সংবাদ ॥ ননীগোপাল গোস্বামী ॥
November 29, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ননী গোপাল গোস্বামী (৪৭) ২৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ ঘটিকায় সময় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শিক্ষক ননীগোপাল গোস্বামীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, ররিসপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন।



মন্তব্য করুন