ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক গণশুনানী

December 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার উপজেলার রাজনগর সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে উক্ত কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন এর সভাপত্তিত্বে শিক্ষক রজত কান্তি গোস্বামী এর সঞ্চালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর মঙ্গলবার উক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এই গণশুনানীর আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস। রাজনগর ডিগ্রি কলেজের শিক্ষক মন্ডলি, ছাত্র/ছাত্রীদের অংশ্রগ্রহণে গণশুনানীটি  অনুষ্ঠিত হয়। সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি উপস্থিত শিক্ষকমন্ডলি এবং ছাত্র ছাত্রীদের ভোক্তা অধিকার আইন বিয়ষক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা  অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত সকলকে সহকারী পরিচালক অনুরোধ জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো: জালাল উদ্দিন এই ধরণের জনসচেতনতামূলক অনুষ্ঠান করা জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com