ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান
December 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১১ ডিসেম্বর মঙ্গলবার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজারসহ বিভিন্ন এলাকায় দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা জন্য বিক্রয় করার স্থানে রাখা , মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে মুন ফামের্সীকে ৭ শত টাকা, কৃষি বিতানকে ৫ শত টাকা, সাইফ ফামের্সীকে ১ হাজার ৫ শত টাকা, বিসমিল্লাহ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৪ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন