ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

December 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে ১২ ডিসেম্বর বুধবার রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আছকির খান। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, ও রাজনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুর রহমান মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার সরকারি বেসরকারি চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ভোক্তা অধিকার বিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানানোর জন্য সহকারী পরিচালক সকলকে অনুনোধ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করা জন্য অনুরোধ জানান। সেমিনারের সভাপতি বলেন আমরা সবাই ভোক্তা। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সভাপতি সকলকে অনুরোধ জানান ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com