নৌকার সমর্থনে কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা

কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মহাজোটের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এম এম শাহীনের সমর্থনে কুলাউড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার বিকেলে রেলওয়ে রিক্রেয়েশন ক্লাব মাঠে আয়োজিত বর্ধিত সভায় কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছয়ফুর রহমান ছয়ফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম এম শাহীনকে নৌকা প্রতীক দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা নেত্রী ও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমরা নৌকা মার্কাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দিবো। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মীকে নৌকা মার্কার পক্ষে কাজ করার নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির ও সাধারন সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, রেলওয়ে শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নিয়াজুল তায়েফ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেচ্ছাসেবকলীগের নির্বাচনী বর্ধিত সভা শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল র্যালী নৌকা নৌকা বলে কুলাউড়া পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।



মন্তব্য করুন