কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৭ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

December 13, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৭ম মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধার কোন বিকল্প নেই। যে যত বেশী জ্ঞান অর্জন করবে, সে তত বেশী মেধায় বিকশিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি কলেজ অধ্যক্ষের ভূয়শী প্রশংসা করে বলেন, শত ব্যস্ততার মধ্যে শিক্ষা ক্ষেত্রে তিনি যেভাবে শ্রম দিয়ে যাচ্ছেন তা অনুকরনীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার জীবনের অর্জিত সকল সার্টিফিকেট আমাকে অনুপ্রাণিত করতো। এ জন্য আজকের অবস্থানে আসতে পেরেছি। তোমাদেরকে এই সার্টিফিকেট উৎসাহ যোগাবে তোমরাও একদিন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা কাইটস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা দেওয়ান মেহবীন রাজা, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশর মিয়া, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগম, আশফাক আহমদ রবিন, ওয়াকিফ খান, ঝুমা রাণী নাথ। অনুষ্টান শেষে অতিথিরা ৭ম মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬০জন মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com