রাজনগরে ধানের শীষের সমর্থনে নাসের রহমানের জনসভা

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে ধানের শীষের সমর্থনে নাসের রহমান এর পৃথক পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।
এ সময় তিনি বলেন, নির্বাচনে চুরি করা ছাড়া নৌকা মার্কার আগানোর আর কোন পথ নাই। তাই আগামী নির্বাচনে আপনাদের পাহারা দিয়ে নিজেদের আমানত রক্ষা করতে হবে।
তিনি বলেন, আগামী ৩০ তারিখ আ’লীগের মহাচুরি দিবস আর আমাদের আমানত ভোটটাকে রক্ষা করা দিবস। তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন, ভোটের দিন প্রিজাইটিং অফিসারদের সন্দেহের চোখে দেখবেন। কারণ জাল ভোট তাদের ব্যাগে থাকতে পারে। বেগম খালেদা জিয়া একজন ভদ্র মহিলা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৯০ ভাগ মহিলা তাকে পছন্দ করেন। সভায় ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। স্থানীয় বিএনপি নেতা ময়না মিয়ার সভাপতিত্বে ও রুবেল আহমদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যন কবির মিয়া, ফরিদ উদ্দিন প্রমূখ। পরে তিনি ইউনিয়নের সুরিখাল,কালারবাজার ও ইটা চা বাগানে জনসভায় যোগ দেন।



মন্তব্য করুন