কুলাউড়ায় উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

December 15, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ৪শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শুক্রবার রাতে টিলাগাঁও বৈদ্যশাসন মাঠে আয়োজিত অনুষ্ঠানে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে এবং জাতীয় সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উদার দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক সালাম মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল লাইছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম সফি আহমদ সলমান, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বাবুল মোর্শেদ, বিশিষ্ট সমাজসেবক ও মুমু ইকো ট্যুরিজম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সেলিম আহমেদ মিঠু, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, অনলাইন নিউজ পোর্টাল রিয়েল টাইমস ৭১ এর সম্পাদক ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, কালের কন্ঠ প্রতিনিধি ও অর্থকালের সিলেট ব্যুরো চীফ মাহফুজ শাকিল, হেলাপুর এগ্রো ফার্ম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, টিলাগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালিক ফজলু, ইউপি সদস্য সুলতান আহমদ, সৈকত তরুন সংঘের সভাপতি মোঃ মুহিবুর রহমান আকাশ, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ছায়েদ, উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের সহকারী সম্পাদক খালেদ আহমদ, সদস্য শাহাব উদ্দিন। ধন্যবাদ বক্তব্য রাখেন উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগারের সভাপতি মোঃ মুজির উদ্দিন। অনুষ্ঠান শেষে টিলাগাঁও ইউনিয়নের প্রায় ৪শতাধিক শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com