স্বাধীনতা স্মৃতিসৌধে ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের পুষ্পস্তবক অর্পণ

December 16, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিন আমাদের গৌরবের দিন, অহংকারের দিন। এই দিনের গুরুত্ব ও তাৎপর্য কখনো ভুলার নয়। যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় কুলাউড়ায়ও এই দিনটি উদ্যাপন করা হয়। বিজয়ের এই দিনে ৭১-এর রণাঙ্গনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আন্তর্জাতিক মানব-সেবামূলক সংগঠন ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ১৬ ডিসেম্বর রোববার বিজয় দিবসের দিন সকালে স্বাধীনতা স্মৃতি সৌধে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার এস এম মামুন ও কো-ফাউন্ডার মাহফুজ শাকিলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় একাত্মতা পোষণ করেন এপেক্সিয়ান তোফায়েল আহমদ ডালিম, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, ট্রাস্টের কো-ফাউন্ডার আলাউদ্দিন শামীম, নুরুজ্জামান চৌধুরী রিপন, নাজমুস সাকিব চৌধুরী, প্লাটুন টুয়েল্ভ’র সায়েম আহমদ, ইমা আক্তার, নাইরা ফাইরোজ, তুহিন নায়েক, সাদিয়া জাহান ও উম্মি আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com