ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

December 22, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া রেলওয়ে থানা সুত্রে জানা যায়, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার পৌর এলাকার বিহালা গ্রামের কাছে ট্রেন লাইনে। ভুলন দাস (৩২) নামক যুবক সিলেট থেকে ঢাকাগামী ট্রনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।

মোবাইল নাম্বারের সুত্র ধরে রেলওয়ে পুলিশ পরিবারের লোকজনের কাছে খবর দেয়। রাত ৮টায় নিহতের লাশ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানায় নিয়ে আসে। ২১ ডিসেম্বর সকালে নিহত ভুলনের স্ত্রী জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আসলে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, পারিবারিক কলেহরে জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরও জানান, ট্রেন লম্বা হুইছেল বাজালেও ভুলন দাস রেললাইন থেকে সরেননি। লাইনের পাশে চাদরের উপরে নিজের মোবাইল ও সাথে থাকা টাকা আলগা করে রাখা ছিলো বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।

সিলেট জেলার বিয়ানী বাজার উপজেলার দুবাগ ইউনিয়নের  মেওয়া গ্রামের বাসিন্দা মৃত খোকন দাসের পুত্র ভুলন দাস। তিনি পেশায় একজন পল্লীচিকিৎসক। বর্তমানে বিয়ানী বাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ বাজারে ডর্ক্টস চেম্বার নামে তার একটি নিজস্ব ফার্মেসী রয়েছে। যেখানে বসে তিনি রোগীদের চিকিৎসা সেবা দিতেন। বিয়ে করেছেন বছর দুয়েক আগে। স্ত্রী একজন স্কুল শিক্ষিকা।

স্থানীয় সুতে জানা যায়, ভুলন দাস ৪-৫ বছর আগে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে আহমদ ফার্মেসী ও কুলাউড়া উপজেলার সুরমা ফার্মেসীতে ফার্মাসিস্ট হিসেবে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com