আ’লীগের নির্বাচন পরিচালনা-পর্যবেক্ষণ ও সমন্বয় কমিটির সদস্য হলেন জীবন রহমান

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক মোঃ জীবন রহমানকে সিলেট বিভাগে আ’লীগের নির্বাচন পরিচালনা-পর্যবেক্ষণ ও সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
২২ ডিসেম্বর শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের ইনফরমেশন এন্ড টেকনোলজী সেন্টার থেকে এ সংক্রান্ত একটি বার্তা দিয়ে সিলেট বিভাগে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া আগামীকাল ২৩ ডিসেম্বর রোববার বেলা আড়াইটায় সিলেটের ধোপাদিঘির পাড়স্থ মাননীয় অর্থমন্ত্রীর বাসায় অনুষ্টিত বৈঠকে তাকে আমন্ত্রন জানানো হয়েছে। মোঃ জীবন রহমান সিলেট বিভাগে আ’লীগের নির্বাচন পরিচালনা-পর্যবেক্ষণ ও সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



মন্তব্য করুন