কুলাউড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ক্রিকেট প্রশিক্ষণ ক্রিকেট সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ জেলা ক্রীড়া অফিস আয়োজিত কুলাউড়া উপজেলায় মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের জন্য ক্রিকেট সরঞ্জাম বিতরণ ও প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী বুধবার কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৮-১৯ এর আওতায় মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ ৯ জানুয়ারী-৮ ফেব্রুয়ারী ২০১৯ পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ক্রিকেট প্রশিক্ষণে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুলের ৩০জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে।
কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট সরঞ্জাম বিতরন ও মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৮নং রাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুল জলিল জামাল, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো.আকবর আলী সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। ক্রিকেট প্রশিক্ষক হিসেবে ক্রিকেট কোচ সাইদুল ইসলাম প্রশিক্ষন প্রদান করছেন,
ক্রিকেট প্রশিক্ষণের জন্য ক্রিকেট সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার সরকারী কর্মকর্তা ও স্কুলের ছাত্র এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন