কুলাউড়ার শীতার্ত মানুষের পাশে সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশন

কুলাউড়া প্রতিনিধি॥ সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা দায়িত্বশীল মানবিক মূল্যবোধের অংশ হিসেবে নিরন্তর আর্ত মানবতার সেবায় কাজ করছে। এ ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে শে¬াগানকে ধারণ করে ১৮ জানুয়ারি শুক্রবার সকালে কুলাউড়ার হাকালুকি হাওরপাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেছে। কুলাউড়ার হাওরপাড়ের মিটুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় ও সুহৃদ সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম উপস্থিত থেকে শীত কবলিত মানুষের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন সমাজের প্রতি দায়বোধ থেকে আল খায়ের ফাউন্ডেশন কর্তৃপক্ষ ও সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা হাওরপাড়ের অসহায় মানুষের শীত নিবারণে গরম কাপড় বিতরণ করে এলাকাবাসীর প্রতি মমত্ববোধের বহ্নিপ্রকাশ ঘটিয়েছেন। হাকালুকি পাড়ের কুলাউড়া ও জুড়ী উপজেলার ১১টি গ্রামের তিনশ অসহায় মানুষকে নিবারণে পাশে দাড়ানোর জন্য সমকাল পরিবার ও আল খায়ের ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তা শাহ মো. ইস্তিয়াক খান সুমন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুতৃষ্ণা সরকার, ইকরা বাংলা প্রডিউসার আহমদ সেলিম, ক্যামেরা পার্সন অনিল কুমার সরকার, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, জয়চন্ডি ইউনিয়ন পরিষদের মেম্বার বিমল দাস, সমাজসেবী আতিকুর রহমান ইমরান, মৌলভীবাজার সুহৃদ সমাবেশের উপদেষ্টা আবুল কালাম, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রনি পাল, সদস্য রণজিৎ দত্ত জনি, সাংবাদিক আলাউদ্দিন কবির, আব্দুল আহাদ প্রমুখ।



মন্তব্য করুন