রাজনগরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ

January 24, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার বড়কাপন গ্রামের বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী আব্দুল মাহিদ এর অর্থায়নে অস্বচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ২৩ জানুয়ারি ৮ নং মনসুর নগর ইউনিয়নের বড়কাপন গ্রামে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ড সদস্য এম মামুুনুর রশীদ মামুনের সহযোগিতায় ১৯০জন অসহায় মানুষের মাঝে শীতের কম্বল ও নগদ টাকা বিতরন করা হয়। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১০টি করে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সেন্টার কমিটির সভাপতি মো: হোসাইন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী কায়ছুল ইসলাম কাবুল, কারী হফিজ মো: নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যসায়ী মো: ছাব্বির হোসেন বাবলু, বিশিষ্ট ব্যসায়ী সঞ্চয় দুলাল দেব, বিশিষ্ট ব্যসায়ী মো: আনকার আলী, ইউপি মহিলা সদস্য হাজেরা বেগম, ছাত্রলীগ নেতা মো: খায়রুল ইসলাম, নিরিখ মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com