ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার টেংরাবাজার, কুলাউড়া রোড, বাগান রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে
বৃহস্পতিবার ২৪ জানুয়ারী ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানা পুলিশ ফোর্স। অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত রাধারমন মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত সরদার শাহ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা ,বাগান রোডে অবস্থিত সরদার শাহ ষ্টোরকে ৬ শত টাকাসহ মোট ৪ হাজার ৬ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।



মন্তব্য করুন