কুলাউড়ায় প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

January 24, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩৯ টিমের অংশগ্রহনে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ২৪ জানুয়ারী সকাল ১১ টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই বৃহৎ এই লীগের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রসাশক মো. তোফায়েল ইসলাম। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বৃহৎ এই টুর্নামেন্ট উদ্বোধনকালে জেলা প্রশাসক কুলাউড়ার ক্রীড়াঙ্গনের ভূয়সি প্রশংসা করেন বলেন খেলাধুলায় কুলাউড়া উপজেলা একটি উর্বর স্থান। এখানের সারাবছর খেলাধুলা অনুষ্ঠিত হয়। তিনি বলেন খেলাধুলার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তবে স্থানীয়ভাবে খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা, পৃষ্ঠপোষকতায় যদি বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে আমাদের ক্রীড়াঙ্গন আরো সমুদ্ধ হবে, আরো সফলতা আসবে। তিনি আরো বলেন, খেলাধুলা আমাদের যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করে। বিশেষ করে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বর্হিবিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। ক্রীড়াঙ্গনকে সচল রাখলে আমাদের তরুণ ও যুবসমাজ বিপদগামীথার পথ থেকে রক্ষা পাবে। সর্বোপরি সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। তিনি পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু লাইছের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সহকারি কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়ের, কমর্ধা ইউনিয়ন পরিষদের চোরম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আমির হোসেন,  যুগান্তর প্রতিনিধি আজিজুল রহমান, প্রবাসী সাংবাদিক লুৎফুর রহমান বাবু , মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, উত্তরপূর্ব প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও শ্রী কাবুল পাল, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, সিপিএ এর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সোহেল আহমদ, কুলাউড়া কাবাডি সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, প্রবাসী জিল্লুর রহমান, মৌলভীবজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ফজলে নুর, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক প্রবাসী আক্তারুল আলম রুবেল।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ন্যাশনাল স্পোর্টসের সত্ত্বাধিকারি ফয়জুল হক লিটন।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ন্যাশনাল স্পোর্টস।

উক্ত টুর্ণামেন্টে মোট ৩৯টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় বন্ধন স্পোর্টিং ক্লাব বরমচাল আমতৈল বিপ্লবী একাদশের সাথে মোকাবেলা করে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আমতৈল বিপ্লবী একাদশ নির্ধারিত ১২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৮১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বন্ধন স্পোর্টি ক্লাব বরমচাল মাত্র ৩ উইকেট হারিয়ে সহজে জয়ের লক্ষে পৌছে যায়। বিজয়ী দলের জাকির আহমদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া দিনের দ্বিতীয় খেলায় নেপচুন ক্রিকেট ক্লাব গাজীপুর ক্রিকেট ক্লাবের সাথে মোকাবেলা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com