রাজনগরে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আছকির খানের সমর্থনে কর্মী সমাবেশ

February 26, 2019,

আউয়াল কালাম বেগ॥  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছকির খানের সমর্থনে  ২৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে গালফ কমিউনিটি সেন্টারে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজাদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এখলাছুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব আলম। উক্ত সমাবেশে স্বাগত বক্তব্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আছকির খান অতিথের ভুলের জন্য ক্ষমা চান এবং তিনি আরেও বলেন রাজনগরে আওয়ামীলীগের প্রতিষ্টাকাল থেকে আমি আওয়ামীরীগের রাজনীতির সাথে যুক্ত হই। পরবর্তীতে দেশ স্বাধীন করতে অ¯্র হাতে নিয়ে মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করি। আজবদি আওয়ামীলীগের রাজনীতিতে আছি আপনাদের সাথে আছি। এই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে আমার যদি কোন ত্রুটি বিচ্চুতি হয়ে থাকে ও আপনাদের কাছে আমি কোন ভূল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।  উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বকত, পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান সামছুরনুর আহমেদ আজাদ, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নুকুল চন্দ্র দাস, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান ছালিক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল চক্রবর্তি, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগটনের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্ধ। বক্তারা সকল এক সাথে মিলে মিশে কাজ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে  বঙ্গবন্ধুর আদর্শের নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com