ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার হরিপাশা বাজার, তারাপাশাবাজার, কামারচাক বাজার, টেংরাবাজার রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে বুধবার ২৭ ফেব্রুয়ারি ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে হরিপাশা বাজারে অবস্থিত মিতালী ফামের্সীকে ৪ শত টাকা, তারাপাশা বাজারে অবস্থিত তপু ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, কামারচাক বাজারে অবস্থিত সোনিয়া ষ্টোরকে ৩ শত টাকাসহ মোট ২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।



মন্তব্য করুন