রাজনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

March 3, 2019,

শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমন মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১ মার্চ শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খালধার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খালধার গ্রামের দুরুদ আলীর গোয়াল ঘরের টিনের সাথে বিদ্যুতের তার সংযুক্ত হয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুৎতারিত হয়ে যায়। গত ২মার্চ শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়াল ঘরে গরুর ছটফট করার শব্দ শুনে দুরুদ আলী ও তার ছেলে সুমন মিয়া ওই ঘরে দৌঁড়ে যান। ঘরের ভিতরে প্রবেশ করতেই সুমন মিয়া (২০) বিদ্যুতে জড়িয়ে পড়েন। এসময় দুরুদ মিয়া বৈদ্যুতিক শক পেয়ে মাটিতে পড়ে যান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সুমন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, রাতে গোয়াল ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমন মিয়ার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (নং ০১; তারিখ: ০৩/০৩/২০১৯) মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com