রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদন্ধি প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদন্ধি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজনগর থানার আয়োজনে ১১ মার্চ সোমবার রাত ৯টায় স্থানীয় গালফ কমিউনিটি সেন্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশ। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের সুন্দর পরিবেশ কেউ বিঘিœত করলে পুলিশ কোনো ছাড় দিবে না। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো শৃঙ্খলাভঙ্গ ও আচরণবিধি অমান্য যেন না হয় সেদিকে সজাগ থাকতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, যাদের বিরোদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড়া নিরীহ কাউকে গ্রেফতার করে হয়রানি করা হবে না। এই নির্বাচনের ৭/৮ দিনে আমি কোনো প্রার্থীকে চিনবো না। যারা সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইবে তাদের ছাড় দেয়া হবে না। রাজনগর থানার ওসি শ্যামল বণিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আছকির খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র¿ প্রার্থী শাহজাহান খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী সাতির মিয়া, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমদ, সাইফুল আহমদ ছফু, আলাল মিয়া, ডলি বেগম, মুক্তি চক্রবর্তী, হাসনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিলন বখত, শামছুননূর আহমদ আজাদ, নকুল চন্দ্র দাশ, সাংবাদিক শংকর দুলাল দেব প্রমুখ।



মন্তব্য করুন