রাজনগরে চেয়ারম্যান  প্রার্থী আছকির খান ও ভাইস চেয়ারম্যান প্রর্থিী ফারুকের ভোট বর্জন

March 18, 2019,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে সরকার দলীয় প্রার্থী  বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান (নৌকা) ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ উপজেলা নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ১৮ মার্চ বিকেল ৩টায় তিনি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তারা। আছকির খানের প্রধান নির্বাচনি এজেন্ট মিলন বখত এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাপক কারচুপি, প্রকাশ্যে সীল দেওয়া এবং জাল ভোটের কারনে আমরা বাধ্যহয়ে নির্বাচন বর্জন করেছি। তিনি আরো জানান, প্রতিপক্ষ প্রার্থী শাহজাহান খানের (কাপ-পিরিচ) সমর্থকরা নৌকার সমর্থকদের অনেক জায়গায় মেরে আহত করছে। পুলিশের সহযোগীতায় এই ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান, শাহাজাহান খানের লোকেরা জাল ভোট মেরেছে যার প্রমাণ হিসেবে কয়েকটি কেন্দ্রের বাইরে ব্যালটের বইয়ের মোড়া পাওয়া গেছে। এ দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সাথে সাথে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ। তিনি প্রতিদ্বন্ধী প্রার্থী সাহেদুজ্জান আনছারী মানাই (ভাল্ব) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন আওয়ামীলীগের প্রার্র্থী আছকির খান আরোও অভিযোগ করেন, পুলিশের সহযোগিতায় প্রতিদ¦ন্ধী প্রার্থী শাহাজাহান খানের সমর্থকরা আমার এজেন্ট কে বের করে দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমার সমর্থকদের পিটিয়ে আহত করা হয়েছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম। পুলিশের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে রাজনগর থানার ওসি শ্যামল বনিক জানান, আমি কিছু জানিনা খবর নিয়ে দেখছি।

রাজনগর উপজেলার ইউএনও ফেরদৌসী আক্তার অভিযোগ প্রাপ্তির ঘটনা নিশ্চিত করে জানান, উনাদের অভিযোগ যাচাই করে দেখার পর এই বিষয়ে কথা বলা যাবে এর আগে কিছু বলতে পারছিনা।

এ বিষয়ে মুঠোফোনে শাহজাহান খান তাদের এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এর তীব্র নিন্দা জানাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com