উপজেলা নির্বাচনে রাজনগরে নির্বাচিত হলেন যারা

March 19, 2019,

আউয়াল কালাম বেগ॥  রাজনগরে আওয়ামীলীগের দুই বর্ষিয়ান নেতাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন রাজনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান খান (কাপ-পিরিস)। তিনি পেয়েছেন ২৭৩৭৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই (আনারস)। তিনি পেয়েছেন ২১৩১২টি ভোট। এদিকে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আছকির খান (নৌকা) পেয়েছেন ১০৬০৩টি ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে ১৮৮৬৬টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মো. আলাল মিয়া (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল আহমদ ছফু (টিউবওয়েল) ১৮৫৭০টি ভোট পেয়ে পরাজিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫৬০১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মুক্তি চক্রবর্তী (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুমাইয়্যা সুমি পেয়েছেন ২১৯৫২টি ভোট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com