রাজনগরে সাকেরা বাগান থেকে সিএনজি চুরি

March 24, 2019,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজার জেলার রাজনগরের সাকেরা বাগান থেকে মা পরিবহন-১ মৌলবীবাজার থ ১২-২৮৫৫নং সিএনজি (আটোরিক্সা) চুরির ঘটনা ঘটে।

২২ মার্চ শুক্রবার রাত অনুমানিক ৭.৩০ মি: সময় সাকেরা চা বাগানের হান্নানের দোকানের সামন থেকে ঘটনা ঘটে। সিএনজির মালিক শেখ বাবু উদ্দিন জানান চালক লায়েক মিয়া সিএনজি গাড়িটি  নিয়ে সাকেরা চাবাগানে যায়, রাতে চালক আমাকে মোবাইল ফোনে জানায় সিএনজি পাওয়া যাচ্ছে না। পরে অনেক জায়গা খোজাখুজি করা হচ্ছে। এ ব্যাপারে রাজনগর থানায় লিখিত  অভিযোগ করা হয়েছে। সিএনজি চালক রায়েক মিয়া বলেন গাড়িটি সাকেরা চা বাগানের হান্নানের দোকানের সামনে সাইড করে রেখে অন্য একটি দোকানে নাস্তা খেতে যাই ফিরে এসে দেখি সিএনজি খানি সেই জায়গায় নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com