টেংরা ইউনিয়ন চেয়ারম্যানসহ ৭ জনকে আসামি করে মামলা
April 10, 2019,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁন সহ মোট ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাংচুরের অভিযোগে মামলা হয়েছে।
আবুল ফয়েজ (৭০) বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৪ নং আমল আদালত মৌলভীবাজারে পিটিশন মামলা নং ১০৪/১৯ইং দাখিল করেন। পরে আদালত রাজনগর থানাকে মামলা নেয়ার নির্দ্দেশ দিলে সোমবার ৯ এপ্রিল ৭ জনকে আসামি করে মামলা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনে ৫/৪/১৯ তারিখে টেংরাবাজারে একটি স্কুলের নাম ফলক মুছে ফেলা ও ভাংচুরের ঘটনার জেরে টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁন, আজব খাঁন, দিপু খাঁন, সাহেদ খাঁন, ওসমান মিয়া, বাক্কু খাঁন, লিংকন খাঁন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে এই মামলা করা হয়।



মন্তব্য করুন