ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে শমসেরনগর বাজারে অবস্থিত মৃদুল হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত মেসার্স কে এম ট্রেডিংকে ২ হাজার টাকা, শমসেরনগরে অবস্থিত মদন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্যপণ্য বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্যপণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।



মন্তব্য করুন