ডাকাতির প্রস্তুতিকালে রাজনগরে ৪ ডাকাত আটক : দেশীয় অস্ত্র উদ্ধার

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার ৩০ এপ্রিল দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো, মৌলভীবাজার গুলভাগ এলাকার নুর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫),কুলাউড়া উপজেলার বাদে মনসুর এলাকার সুরহাব মিয়ার ছেলে শাহাজান আহম্মদ (২০),বাদে মনসুর এলাকার মৃত হিব্রাহীম আলীর ছেলে মনিরুজামম্মান(২২),সিলেট সুনামগঞ্জ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মুনা মিয়া (২৭)।
রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান,রাজনগর থানাধীন টেংরা বাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে ওই সেখানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন