রাজনগরে আওয়ামীলীগ নেতা মিহির কান্তি দাশের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শংকর দুলাল দেব॥ রাজনগরের পাঁচগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিহির কান্তি দাশ মঞ্জুর আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
১ মে বুধবার বিকাল ৪ টায় পাঁচগাও ইউনিয়ন পূঁজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী পাঁচগাঁও দূর্গা মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। পাঁচগাঁও ইউনিয়ন পূঁজা উদযাপন পরিষদের সহ সভাপতি সঞ্জয় দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অঞ্জন দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত দেব।
উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পূঁজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ টিংকু পুরকায়স্থ, রাজনগর দূর্গা মন্দিরের সভাপতি হরলাল দেব, মনসুরনগর ইউপি পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ প্রেমতোষ দেব, সদর ইউপি পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপদ বৈদ্য, শিক্ষক/সাংবাদিক শংকর দুলাল দেব, সুমন কল্যাণ ভট্টাচার্য্য, বিমল কান্তি ধর, অভিনাষ দেব ও মনীন্দ্র ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পূঁজা পরিষদের সভাপতি ঋষিকেশ, উপজেলা পূঁজা পরিষদের নেতা সজল দেব, জয়ন্ত দেব, বিপুল বৈদ্য সজল, রানা দেবনাথ, গৌরা দে, জিতেন্দ্র দেবনাথ, ইন্দ্রমনি মালাকার, লনি বিশ^াস, অভিনাষ দেব প্রমুখ।
এদিকে গত ৫ মে রোববার বিকাল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী কদমহাটা কালীবাড়িতে দ্বিতীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবি সমিতির সভাপতি ও কদমহাটা কালীবাড়ি নির্বাহী কমিটির সভাপতি রমাকান্ত দাশগুপ্তের সভাপতিত্বে উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা কমিটির যুগ্ম সম্পাদক নির্মল কান্তি দেব, জেলা হিন্দু, বৌদ্ধ,খৃীষ্ঠান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মহিম দে মধু, রাজনগর উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত দেব, কদমহাটা কালীবাড়ি নির্বাহী কমিটির সাধারন সম্পাদক তপন কুমার দেব, সদর পূঁজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিজন কুমার দেব, রনজিৎ কুমার দেবনাথ, সুভাষ দেব, বিষ্ণুপদ দেব সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন