রাজনগর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ মে উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম, সাবেক সিভিল সার্জন ও রাজনগর প্রেসক্লাবের আজীবন সদস্য ডা. এ কে জিল্লুল হক, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক. টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান, এলজিইডরি সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা আকলু মিয়া চৌধুরী, ফারুক বখত, মাসুদ আহমদ, উপজেলা বিএনপির সম্পাদক (একাংশ) আশরাফুজ্জামান খান নাহাজ, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শহিদ বকস ও প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন