অবশেষে রাজনগরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

May 22, 2019,

রাজনগর প্রতিনিধি॥ অবশেষে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। ২২ মে বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিতে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভায়¡ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যানের নিজ কার্যালয়ে অবস্থান করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান মো. আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্ত্তী।

এ সময় নতুন পরিষদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।

দায়িত্ব গ্রহণের পর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান বলেন, আমি রাজনগরের মানুষের ভালবাসায় ও ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার কাজ দিয়ে রাজনগরবাসীর ভালবাসার মূল্য দিতে চাই। আমি সবাইকে সাথে নিয়ে আমাদের স্বপ্নের রাজনগরকে মডেল রাজনগর হিসেবে গড়ে তুলতে চাই। যার যার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন এটি আমার বিশ^াস। আমি সবার সার্বিক সহযোগীতা ও দোয়া চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com