রাজনগরে আওয়ামীলীগ নেতা মিহির কান্তি দাশ মঞ্জু আর নেই

May 25, 2019,

শংকর দুলাল দেব॥ মৌলভীবাজরের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি মিহির কান্তি দাশ মঞ্জু (৬৫) মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, হার্ট, ও লিভার রোগে আক্রান্ত হয়ে ২৫ মে  শনিবার দুপুর ২ টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার রাত ৮টায় তাকে পারিবারিক শ^শানঘাটে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মিহির কান্তি দাশ মঞ্জুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, এড. রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক আছকির খান, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সামছুন নূর আজাদ, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর পূঁজা উদযাপন কমিটির সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অসিত দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com