রাজনগরে খেয়াঘাটবাজার ইজারা দখল নিয়ে অভিযোগ ইজারাদারের

May 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের খেয়াঘাটবাজার ইজারা নিয়ে সরেজমিনে ইজারাকৃত ভূমি থেকে টোল উত্তোলন করতে পারছেন না এক ইজারাদার। উপজেলার জাহিদপুর গ্রামের মাধব চক্রবর্ত্তী নামের ওই ব্যক্তি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলাধীন ১নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত ১১ নং জেএল স্থিত বেড়কুড়ি মৌজার ০১ নং এসএ খতিয়ানের ৩৭৪৯ নং দাগে ০.৩৩ একর ভূমিতে  পহেলা বৈশাখ ১৪২৬ হতে ৩০ চৈত্র ১৪২৬ বাংলা পর্যন্ত সবোচ্চ ডাককারী হিসেবে ৫০ হাজার টাকা  মূল্য দিয়ে তিনি ইজারা এনেছেন। তিনি আরো জানান, ৬৩৯২ ও ৬৫৫৭ দাগে বিভিন্ন পেশার মানুষ বেদখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় ওই বাজারে  ৩ শতক ভূমির উপর নির্মিত মাছ শেড ছাড়া সরকারি কোন দখলকৃত আর কোন ভূমি নাই। ওই ব্যবসায়ীরা ইজারাদারদের কাছ থেকে দখল ছিনিয়ে নিয়ে স্বস্ব ব্যবসা চালানোর কারণে তিনি টোল আদায় করতে পারছেননা। এ বিষয়ে বাজারে টোল আদায়ের জন্য তিনি রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানালে এর প্রেক্ষিতে সরেজমিন তদন্তপূর্ব প্রতিবেদন দাখিলের জন্য সহকারি কমিশনা(ভূমি) রাজনগরকে অনুরোধ করেন। কিন্তু এ পর্যন্ত কোন ব্যবস্থা না করাতে তিনি পরবর্তিতে জেলা প্রশাসক বরাবর টোল আদায়ের ব্যবস্থার গ্রহননের আবেদন করেন।

এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফেরদৌসী আক্তার মঙ্গলবার ২৮ মে এ প্রতিবেদককে জানান, খেয়াঘাটবাজারে ওই ইজারাদারকে এসিল্যান্ট দখল বুঝিয়ে দেবার কথা রয়েছে। তিনি আরো বলেন, আশ্রম থেকে একটা লোক এসে আবেদন করেছে যে তারা সামনের অংশটুকু বাদ দিতে চায়। এখানে কি যেন ঝামেলা রয়েছে। তিনি জানান,আমাদের অফিসিয়ালি কোন সমস্যায় কাউকে আটকিয়ে রাখিনা। এ সংক্রান্ত চিঠি মনে হয় চলে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com