ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার ঢাকা সিলেট রোড, মসজিদ রোড, মুন্সিবাজার, সিলেট রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১২ জুন ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ঢাকা সিলেট রোডে অবস্থিত পারুল ডিপার্টমেন্টার ষ্টোরকে ১ হাজার টাকা, মসজিদ রোডে অবস্থিত কাজী খন্দকার পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত আনিসা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত রয়েল ফুডসকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা ২০০৭ লঙ্ঘন করে পণ্য সামগ্রী বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।



মন্তব্য করুন