রাজনগর ইয়ূথ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার  এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

June 15, 2019,

রাজনগর  প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর ইয়ূথ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্খীদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ১২ জুন বিকেলে রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম রাসেল ও সাধারণ সম্পাদক মামুনর রশীদ বক্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ,সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, রাজনগর সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আলী বেগ পাপ্পু, রাজনগর মডেল সরকারী প্রাথমীক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজুয়ানুল হক পিপুল, হীড বাংলাদেশ রাজনগর উপজেলার সমাজ উন্নয়ন কর্মকর্তা নকিবুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক আহমদউর রহমান ইমরান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত শাহ পাবলু প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালের পহেলা জানুয়ারী এই সংগঠনের যাত্রা শুরু হয়। ৮ জুন সর্বসম্মতিক্রমে মো. আবুল কালাম রাসেলকে সভাপতি, মো. মামুনর রশীদ বক্সকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিরা বলেন, রাজনগরের আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com