রাজনগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

June 18, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন মঙ্গলবার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ২২ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে রাজনগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, আরএমও ডাঃ দেবেশ পোদ্দার, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যানবিদ সুশীতল পাল, সাংবাদিক শংকর দুলাল দেব, নজরুল ইসলাম, দুলাল চন্দ্র বণিক, রতন মনি দাশ, অচিন্ত দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com