রাজনগরে ৫ম দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা অনষ্ঠিত

June 22, 2019,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে সুমা ফুড ৫ম আন্তঃ উপজেলা দাবা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও ক্রীড়াঙ্গনে আবদান রাখায় বিশিষ্ট ব্যাক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান ২১ জুন  শুক্রবার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। রাজনগর দাবা সমিতির সভাপতি নুরল ইসলাম বাবরের সভাপতিত্বে ও ফয়ছল আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, জেলা দাবা সমিতির সভাপতি মুশতাক আহমদ মম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আউয়াল কালাম বেগ, সাংবাদিক শংকর দূলাল দেব, সাবেক ফুটবলার মাসুক আহমদ, রুমেল আখন্দ, নিবারন ঘোষ ভজন, বিশ^জিৎ দেব, শাহ পাবলু, ওয়াজিউল মেহেদি, মোশাহিদুর রহমান বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় কুমার দেব, কয়েছ আহমদ, মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

মাস ব্যাপী দাবা প্রতিযোগিতায় উপজেলার তৃণমূল পর্যায় থেকে মোট ৪৬জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। এবারের প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন ও রানারআপ হন যথাক্রমে ওয়াজিউল মেহেদি ও সাজু আহমদ। এছাড়াও আরো ৮ জন প্রতিযোগীকে পুরষ্কার প্রদান করা হয়। রাজনগরের ক্রীড়াঙ্গনে অবদান রাখায় তৎকালীন সিলেট জেলার ক্রীড়া কিংবদন্তি প্রয়াত সত্যেন্দ্র কুমার দেব (মরনোত্তর) ও জাতীয় এ্যাথলেট আব্দুর রউফ সহ মোট ১০ জন কৃতি ক্রীড়াবিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com