রাজনগরে লোডশেডিং বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

June 23, 2019,

রাজনগর সংবাদদাতা॥  রাজনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজনগরের সামাজিক সংগঠন ‘সচেতন নাগরিক সমাজ’।

রোববার ২৩ জুন দুপুরে উপজেলা পরিষদের গেইটের সামনে সচেতন নাগরিক সমাজের সভাপতি আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মামুনুর রশীদ বকসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, দলিল লেখক মাসুকুর রহমান, মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত কমিঠির সভাপতি সুগ্রীম গৌড়, হাফেজ ক্বারী মাও: তোয়াবুর রহমান, সচেতন নাগরিক সমাজের সহ-সভাপতি শাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হক, সদস্য সাজু আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান গেদু, মোমিত বকস, সুনাউর রহমান সুনা, দলিল লেখক নিশি কান্ত, আকলু মিয়া, আলতা মিয়া, সচেতন নাগরিক সমাজের সহ-সভাপতি আক্তার হোসেন, রিয়াজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুলতানুর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ বকস, আক্তার হোসেন, সহ-অর্থ সম্পাদক রায়হান আহমদ, সহ-প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য হেলাল আহমেদ, মনজ্জিল আহমদ সহ স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com