রাজনগরে মাদকদ্রব্যের অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

June 26, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার।  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী, এসি ল্যান্ড মাহমুদুর রহমান মামুন। অন্যান্যদের বক্তব্য রাখেন  প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর মডেল পর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com