রাজনগরে আকস্মিক ভাবে সিএনজি(ফোরষ্টোক) চুরি বৃদ্ধি

আউয়াল কজালাম বেগ॥ সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে সিএনজি চালিত (ফোরষ্টোক) চুরি বৃদ্ধি পেয়েছে। দেড় মাসে ১০টি এবং একরাতে দুটি সিএনজি চুরি ঘটনায় সিএনজি মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।
ভুক্তভোগীদের প্রাপ্ত তথ্যের ভিত্তিত্বে জানাযায় রাজনগরে একটি বড় সিন্ডিকেট সিএনজি চুরির ঘটনায় সক্রিয় রয়েছে। এই চক্রটি এত শক্তিশালী যে চুরির ঘটনা নিয়ে উপজেলা আইনসৃংখলা কমিটির মাসিক সভায় জোড়ালো আলোচনা হলেও এ চক্রের বিরুদ্ধে পুলিশ ব্যাবস্থা নিতে হিমশিম খাচ্ছে। যানাযায় মুমনসুরনগর ইউনিয়নের মহলালের ম্ােঃ মিলাদ মিয়ার সিএনজি ২০/৩ চুরি হয়, সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের শেখ বাবু উদ্দিনের সিএনজি ২২/৩ সাকেরা বাগান থেকে চুরি হয়, ৫/৪ একই গ্রামের মতছিন বকসের গাড়ীর গ্যারেজের তালা ভেংগে সিএসজি চুর নিয়ে যায়, উত্তরভাগ ইউনিয়নের গালিম পুর গ্রাম থেকে একটি সিএনজি চুরি হয়। জোড়া পুর গ্রাম থেকেও আরেকটি সিএনজি চুরি হয়।
৯/৬ একই রাতে টেংরা ইউনিয়নের সালন গ্রামের মোশাহিদ খান এর গাড়ীর গ্যারেজের তালা ভেংগে একটি এবং দেওয়ানদীঘি পার থেকে একটি সিএনজি চুরি হয়। ভুক্তভোগী অনেকে সিএনজি চুরের গডফাদারদের নাম উল্লেখ করে রাজনগর থানায় জিডি করেছেন এবং বিষয়টি নিয়ে উপজেলা আইনসৃংখলা কমিটি মাসিক সভায় একাধিকবার আলোচনা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিতে পারছেনা। সুত্র জানায় কয়েকজন সিএনজি চুরের গডফাদারের নেতৃতে¦ এ উপজেলায় ফোরষ্টোক চুরের একটি শক্তিশালী সিন্ডিকেট সিএনজি (ফোরষ্টোক) চুরির ঘটনায় সক্রিয় রয়েছে। সুত্র আরোও জানায় চুরি হয়ে যাওয়া সিএনজি (ফোরষ্টোক) স্থানীয় গডফাদারের সহায়তায় সমসেরগঞ্জ,কাগাবলা আতানকিরি, জনতা বাজার হয়ে, বিশ^ রোড দিয়ে আউসকান্দি, সেরপুর, পানিউন্দা, মেলারবাজার হয়ে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার এলাকার লেংড়া তালেবের কাছে পৌঁছে দেয়। এ দিকে চুরি হওয়া গাড়ী মালিক বাবু ও মতছিছন বকস স্থানীয় চুরের গডফাদার লায়েক, ইসমত ও মিলাদের সাথে যোগাযোগ করে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার লেংড়া তালেবের কাছ থেকে তাদের সিএনজি (ফোরষ্টোক) উদ্ধার করেছেন। এতে মতছিন বকস তালেবের হাতে দিতে হয়েছে এক লক্ষ ৩০ হাজার টাকা আর বাবু উদ্দিন দিয়েছেন এক লক্ষ ৬০ হাজার টাকা। এ ছাড়াও আরও কয়েক সিএনজি মালিক তাদের চুরি হয়ে যাওয়া সিএনজি লক্ষাদিক টাকা দিয়ে লেংড়া তালেবের কাছ থেকে সিএনজি উদ্ধার করেছেন। রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন অভিযোক্ত সিএনজি চুরের গডফাদারদের বিরোদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন