রাজনগর উপজেলা পরিষদের ৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

June 30, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। এ বাজেটে রাজস্ব খাতে মোট ১ কোটি ৫১ লক্ষ ও উন্নয়ন খাতে ১ কোটি ৯০ লক্ষ টাকা আয় ধরে বাজেট ঘোষণা করা হয়েছে। রাজস্ব খাতে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ৮৭ হাজার টাকা ধরা হয়েছে। রাজস্ব খাতে ঘাটতি ধরা হয়েছে ৯ লক্ষ ৮৭ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। উন্নয়ন খাতে উদ্ধৃত্ত ৭০ লক্ষ টাকা।

রবিবার ৩০ জুন সকাল সাড়ে ১১টায় বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, টেংরা ইউনিয়নের চেয়ায়ম্যান টিপু খান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া ও ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল সহ সরকারী-বেসরকারী বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com