ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারে বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে
রবিবার ৭ জুলাই ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত কাকন ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, মৌলভীবাজার কুলাউড়া রোডে অবস্থিত জননী ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। এছাড়াও টেংরাবাজারে, অবস্থিত মেসার্স সবুজ মেডিকেল হল নামক একটি ফার্মেসীকে আইন লঙ্ঘনের দায়ে সাময়িক ভাবে বন্ধের আদেশ দেওয়া হয় ।



মন্তব্য করুন