রাজনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

July 11, 2019,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সীমান্তিক নতুন দিনের যৌথ আয়োজনে এসএমসি ও ইউএসএআইডি’র আর্থিক  সহযোগীতায়  বৃহস্পতিবার ১১ জুলাই সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী। উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী বাম্পন দেব নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক নতুন দিনের ডিস্ট্রিক্ট টীম লিডার মো. হুমায়ুন কবীর, রাজনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদউর রহমান ইমরান প্রমূখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা ও সীমান্তিক নতুন দিনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com