রাজনগরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
July 13, 2019,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে ভূমিউড়া গ্রামে পল্লী বিদ্যুৎতের তারে পৃষ্ট হয়ে উমাপদ দেবের ছেলে উষিপ দেব (৫২) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১২জুলাই শুক্রবার রাতে।
এলাকাবাসির সুত্রে জানাযায়, ঝড়ের কারনে রাতের অধারে কোন এক সময় গাছের ডাল ভেঙ্গে পল্লী বিদ্যুৎতের মেইন লাইনের তারের উপর পড়ে গেলে তার ছিরে রাস্তার উপর পরে যায়। এমতাবস্থায় রাত অনুমানিক ১০টার ভুমিউড়া গ্রামের উষিপ দেব(৫২) বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার উপর ছিড়ে পরা বিদ্যুৎতের তারের সাথে পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে। রাজনগর থানা পুলিশ ও রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান সাহেদুজ্জামান আনচারী মনাই নাব জ্যোনাল অফিসের উর্ধ্বতম কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



মন্তব্য করুন