রাজনগরে চা বাগানে মদের পাট্টা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

July 14, 2019,

আউয়ার কালাম বেগ॥ রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে মদের পাট্টা উচ্ছেদের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চা শ্রমিক সহ এলাকার সর্বস্তরের মানুষ। বিভিন্ন ব্যানার,প্লেকার্ড নিয়ে শতাধিক নারী পুরুষ চা শ্রমিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, মুন্সিবাজার বনিক সমিতি, এনজিও কর্মিরা অংশ গ্রহন করেন।

১৪ জুলাই রবিবার দুপুরে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে, ইউপি চেয়ারম্যান ছালেক আহমদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,খলাগাও করিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় কান্তি ভট্রাচার্য, সহকারি প্রধান শিক্ষক আব্বাস আলী, মুন্সিবাজার ইউপি সদস্য মো: বেলাল আহমদ, লংলা ভ্যালি সভাপতি শহিদুল ইসলাম, করিমপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ বড় কুর্মি, ইটা চা বাগান পঞ্চায়েত নাসিম আহমদ, উদনা চা বাগান পঞ্চায়েত সভাপতি মানিক লাল, মুক্তিযোদ্ধা সন্তান লছমন গোয়ালা প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, করিমপুর চা বাগানের মদের পাট্টা মুন্সিবাজারের সন্নিকটে থাকায় মদ পান করে এলাকায় বিশৃঙ্ঘলা সৃষ্টি করে এতে স্কুল- কলেজ গামী ছাত্রীরা নানা ভাবে নাজেহাল হচ্ছে। এ ছাড়া একজন চা শ্রমিক যা মুজুরী পায় তার অর্ধেক প্রতিদিন মদ পান করে ফেলে। সপ্তাহ শেষে দেখা যায় তাদের মুজুরীর টাকা শেষ, যার জন্য তারা না খেয়ে থাকতে হয় ছেলে-মেয়েদের কে নিয়ে। বৃটিশ শাসনামলে বাংলাদেশের চা বাগানগুলোতে মদের পাট্টা স্থাপন করেছিল বৃটিশরা। উদ্দেশ্যে ছিল চা শ্রমিক ও তাদের সন্তানরা দিন রাত মদ পান করে অন্ধকারে জীবন যাপন করবে। এতে চা শ্রমিকরা লেখাপড়াসহ সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা যাবে। সেই পরিকল্পনায় বৃটিশ শাসকরা তখন সফলও হয়েছিল। দীর্ঘদিন চা শ্রমিকদের নেশার জগতে ডুবিয়ে রেখে শাসন শোষনও করতে পেরেছে তারা। বর্তমান সময়ে চা বাগানের অবস্থার উন্নতিকল্পে মদের পাট্টা উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com