কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল ৩১ জুলাই

July 23, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাউন্সিল নয়ে বয়ে চলা দ্বন্ধ ও ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। ২২ জুলাই সোমবার মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমানের ঢাকাস্থ বনানী অফিসে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডাঃ এ. জেড. এম. জাহিদ হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের উপস্থিতিতে কুলাউড়া উপজেলা বিএনপির দ্বন্ধ নিরসন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুলাউড়া উপজেলার অব্যাহতি প্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট আবেদ রাজা গত কিছু দিন যাবত তার দেওয়া কতিপয় আপত্তিজনক বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন ও ভবিষৎতে জেলা সভাপতি ও জেলা বিএনপি’র নেতৃত্বে রাজনীতি করার অঙ্গিকার করেন। সভায় সর্বসম্মতিক্রমে  ৩১ জুলাই কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপি’র আহবায়ক আলমগীর হোসেন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক মোঃ রফিক আহম্মদ এবং সদস্য ময়নুল হক বকুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com