রাজনগরে হুমায়ূন আহমেদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বিকেলে “হিমু পরিবহণ” রাজনগর কাউন্টার কর্তৃক আয়োজিত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকাল ৩ ঘটিকার সময় রাজনগর কিন্ডার গার্টেন স্কুল এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আকলু মিয়া চৌধুরী। হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর টিম লিডার তামান্না আক্তার এর সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সদস্য- ফুয়াদ আহমদ মুরাদ, মামুনুর রশিদ বকস্, শাওন মজুমদার, সুরমা তাসনীম মুন্নী, রামীম হাসান, মোহাম্মদ আলী, রায়হান আহমেদ ও শামসুল হক হামজা প্রমূখ।
মিলাদ মাহফিল অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মরিয়ম আক্তার ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ আব্দুর রহমান।



মন্তব্য করুন