কুলাউড়া জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তায় এই ঝুঁকিপুর্ণ বাঁশের সাঁকো

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিঠুপুর হয়ে আবুতালিপুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তায় এই বাশের সাঁকো বর্তমানে ডিজিটাল বাংলাদেশে আদিযুগের মত প্রতিদিন এই সাঁকো দিয়ে শত শত মানুষ ও বিভিন্ন স্কুলের /কলেজ পড়ুয়া ছাত্র – ছাত্রি যাতায়াত করছেন।
আবুতালিপুর থেকে দিলদারপূর উচ্চ বিদ্যালয় ও গিয়াসনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা, রহমত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিলদারপুর প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়াতে প্রতিনিয়ত এই সাঁকো পারাপারে চরম ভোগান্তিতে পরে। সাধারণত রোগীদের মিঠুপূর কমিউনিটি ক্লিনিক সহ কুলাউড়া হাসপাতালে যেতে বিরাট সমস্যায় পড়তে হয়।
এমনকি সকাল বেলায় মিঠুপুর জামে মসজিদে মক্তবে পড়ুয়া শিশু ও বয়স্ক মানুষ নামাজে যেতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়।
এলাকা এক বাসীন্দা বলেন নির্বাচন আসলে সকল শ্রেণীর প্রার্থীরা এখানে পাকা ব্রীজ করে দিবেন বলে আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়না নির্বাচন শেষে হয়ার পর সর্ব কিছুই ভুলেযান তাঁরা কিন্তু এলাকা বাসীর দীর্ঘদিনের দাবী এখানে একটি পাকা ব্রীজ নির্মাণ।
এলাকা বাসীর দাবী জনস্বার্থে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্রীজটির প্রতি একটু সুদৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



মন্তব্য করুন