মশক নিধন ও পরিচ্ছন্নতায় কুলাউড়া পৌরসভার বিশাল র‌্যালী

July 27, 2019,

কুলাউড়া  প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উদ্যোগে “ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ (২৫-৩১ জুলাই) উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

২৭ জুলাই শনিবার দুপুরে র‌্যালিটি কুলাউড়া পৌরসভার সম্মুখ থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে কুলাউড়া পৌরসভার মেয়র মোঃ শফি আলম ইউনুছের নেতৃত্বে অংশ নেন, পৌর সচিব শরদিন্দু রায়, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, হারুন আহমদ, লোকমান আহমদ, কায়ছার আরিফ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলারা বেগম ও আনোয়ারা বেগম, পৌর সহকারী প্রকৌশলী কামরুল হাসান, কর আদায়কারী ভানু ভূষণ দাস, কুলাউড়া বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাত আরা বেগম, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগমসহ পৌর শহরের ১০টি শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। র‌্যালী শেষে পৌর মিলনায়তনে এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য মেয়র মোঃ শফি আলম ইউনুছ বলেন, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে পৌর এলাকার বিভিন্ন ঝোপঝাড় ও ড্রেন পরিস্কার, মশা নিধনে স্প্রে ও ওষুধ ছেটানো। জনগণকে সচেতন করতে পৌর এলাকার সবক’টি ওয়ার্ড, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করা হবে। পাশাপাশি নিজ নিজ বসত ভিটার আঙ্গিনা পরিচ্ছন্ন করার জোরালো তাগিদ দেয়া হবে। এছাড়া সম্প্রতি সারা দেশব্যাপী ছেলেধরা বিষয়ে মিথ্যা গুজবে মনোযোগ না দেয়ার জন্য পৌরবাসীকে অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com