কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলে নতুন সভাপতি বাচ্চু সম্পাদক সজল

এইচ ডি রুবেল॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলাউড়া উপজেলার কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি -সম্পাদক ও সাগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩১ জুলাই বুধবার দুপুরে স্থানীয় পালকি সেন্টারে জেলা সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতে দশান্তিপূর্ণভাবে কাউন্সিলর ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে সভাপতি পদে কুলাউড়া পৌর সভার প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু ৩৮ ভোটের মধ্যে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৩টি ভোট পেয়ে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেদওয়ান খান ২ ভোটে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক পদে আবু সুফিয়ান ২৬ ভোট পেয়ে ১ম সাংগঠনিক ও আব্দুস সালাম ১৩ ভোটে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আব্বাস উদ্দিন ও দেলোয়ার হোসেন সাংগঠনিক পদে পরাজিত হয়েছেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মৌলভীবাজারের সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাহুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, উপজেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ভুইয়া,কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম. ফয়েজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা প্রবাসী জিয়া উদ্দিন জিয়া।
কাউন্সিল শেষে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি এম নাসের রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিজয়ী ও পরাজিত সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিজয়ীরা বিজোয়াল্লাসে মাতোয়ারা না হয়ে পরাজিতদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানান।



মন্তব্য করুন