রাজনগরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

August 6, 2019,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে রবিবার ৪ আগস্ট মৌলভীবাজার-৩ আসনের এমপি মোঃ নেছার আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে উদ্বোধণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মিছবাহুদ্দোজা ভেলাই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা বিজয় কুমার দেব সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা  আওয়ামীলীগের সাংগটনিক সম্পাদক ফয়ছল আহমদ, মনসুরনগর  ইউনয়িনের চেয়ারম্যান মিলন বকত,  ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান  নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান  ছালেক মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক আকলু মিয়া চৌধুরী, মনসুরনগর আওয়ামলিীগের সভাপতি ফরজান আহমদ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান সাধারন সম্পাদক আব্দুল কাদির ফৌজী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com