রাজনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক দিবস পালন

August 17, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শোক র‌্যালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মিছবাহুদ্দোজা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ। এসময় উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com